বাংলা দ্বিতীয়পত্রের‘সন্ধি’আলোচনা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২০:০৭
বাংলা দ্বিতীয়পত্র
পতিতপাবন মণ্ডল,
শিক্ষক:
সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীবাজার, ঢাকা
প্রিয় (৮ম, ৯ম, ১০ শ্রেণির) শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই আিন্তরিক শুভেচ্ছা। বাংলা দ্বিতীয়পত্রের‘সন্ধি’একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রচলিত বইগুলোতে এ বিষয়টি নানাভাবে তুলে ধরা হয়েছে। এ বিষয়টি মাথায় রেখে অত্যন্ত সহজভাবে ব্যঞ্জন সন্ধির সূত্রগুলো শুদ্ধরূপে প্রদান করা হলো।
তত্সম ব্যঞ্জন সন্ধি:
সূত্র: ৮ উদাহরণ: উত্ + শ্বাস = উচ্ছ্বাস, তদ্ + শ্রবণ = তচ্ছ্রবণ,
উত্ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল, তত্ + শক্তি = তচ্ছক্তি
সূত্র:‘ত্’বা‘দ্’এর পর ‘শ্’ থাকলে‘ত্’ও ‘দ্’ স্থানে‘চ্’এবং‘শ্’ স্থানে‘ছ্’হয়।
সূত্র: ৯উদাহরণ: উত্ +হার = উদ্ধার, পদ্ + হতি = পদ্ধতি,
উত্ + হূত = উদ্ধৃত,তদ্ + হিত =তদ্ধিত
সূত্র:‘ত্’বা‘দ্’এর পর ‘হ্’ থাকলে‘ত্’ও ‘দ্’ স্থানে‘দ্’এবং‘হ্’ স্থানে‘ধ্’হয়।
সূত্র: ১০উদাহরণ: বাক্ + দান = বাগ্দান, ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র,
উত্ + ঘাটন = উদ্ঘাটন, উত্ + যম = উদ্যম, তত্ + রূপ = তদ্রূপ,
দিক্ + বিজয় = দিগ্বিজয়
সূত্র: বর্গের প্রথম ধ্বনির পর বর্গের তৃতীয় বা চতুর্থ ধ্বনি বা ‘য’, ‘র’, ‘ব’ থাকলে বর্গের প্রথম ধ্বনির স্থলে ঐ বর্গের তৃতীয় ধ্বনি হয়।
সূত্র: ১১উদাহরণ: দিক্ + নির্ণয় = দিগিনর্ণয় / দিঙিনর্ণয়,
তত্ + মধ্যে = তদ্মধ্যে / তন্মধ্যে,উত্ + নীত = উন্নীত,
সূত্র: বর্গের প্রথম ধ্বনির পর বর্গের পঞ্চম বা নাসিক্য ধ্বনি থাকলে বর্গের প্রথম ধ্বনির স্থলে ঐ বর্গের তৃতীয় বা পঞ্চম ধ্বনি হয়। বেশির ভাগ ক্ষেত্রে পঞ্চম ধ্বনি হয়।
সূত্র: ১২উদাহরণ: শম্ + কা = শঙ্কা , সম্ + চয় = সঞ্চয় ,
সম্ + তাপ = সন্তাপ, সম্ + মান = সম্মান
সূত্র: ‘ম্’এর যে বর্গেরধ্বনি থাকে‘ম্’ স্থানে ঐ বর্গেরনাসিক্য ধ্বনি (পঞ্চমধ্বনি) হয়।
সূত্র: ১৩ উদাহরণ: সম্ + কীর্ণ = সংকীর্ণ , সম্ + খ্যা = সংখ্যা ,
সম্ + গীত = সংগীত, সম্ + ঘাত = সংঘাত
সূত্র:আধুনিক বাংলায়‘ম্’এর পর‘ক্’বর্গীয় ধ্বনি থাকলে‘ম্’ স্থানে‘ঙ্’এর বিকল্পে অনুস্বার (ং) হয়।
সূত্র: ১৪উদাহরণ: সম্ + যম = সংযম , সম্ + রক্ষণ = সংরক্ষণ ,
সম্ + লাপ = সংলাপ, সম্ + বাদ = সংবাদ,
সম্ + শয় = সংশয়, সম্ + সার = সংসার, সম্ + হার = সংহার
সূত্র: ‘ম্’এর পর‘য্’, ‘র্’‘ল্’‘ব্’এবং‘শ্’‘ষ্’‘স্’‘হ্’ থাকলে‘ম্’ স্থলে অনুস্বার (ং) হয়।
সূত্র: ১৫ উদাহরণ: যাচ্ + না = যাচ্্ঞা ,রাজ্ + নী = রাজ্ঞী ,
যজ্ + ন = যজ্ঞ
সূত্র: ‘চ্’বা‘জ্’এর পর নাসিক্য ধ্বনি থাকলে নাসিক্য ধ্বনি স্থলে তালব্য নাসিক্য ধ্বনি‘ঞ্’হয়।
সূত্র:১৬উদাহরণ: তদ্ + কাল = তত্কাল,
ক্ষুুধ্ + পিপাসা = ক্ষুিপপাসা , তদ্ + ত্ব = তত্ত্ব,
সূত্র: ‘দ্’বা‘ধ্’এর পর বর্গের প্রথম বা দ্বিতীয় ধ্বনি (ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ) থাকলে‘দ্’ ও ‘ধ্’ স্থলে ‘ত্’ ( অঘোস অল্পপ্রাণ ধ্বনি)হয়।
সূত্র: ১৭.উদাহরণ বৃষ্ + তি = বৃষ্টি, ষষ্ + থ = ষষ্ঠ
সূত্র: ‘ষ্’এর পর ‘ত্’বা‘থ্’ থাকলে‘ত্’ স্থাটে‘ট্’এবং‘থ্’ স্থানে‘ঠ্’হয়।
১৮. বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি: (উপস)উত্ + স্থান =উত্থান; উত্ + স্থাপন = উত্থাপন, পরি + কার = পরিষ্কার;
পরি + কৃত = পরিষ্কৃত;সম্ + কার = সংস্কার,
সম্ + কৃত =সংস্কৃত; সম্ +কৃতি = সংস্কৃতি
১৯. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি: আ + চর্য = আশ্চর্য, পর্ + পর = পরস্পর; মনস্ + ঈষা = মনীষা;
এক্ + দশ = একাদশ; বন্ + পতি = বনস্পতি