জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২০:০৭
পদার্থবিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
জে.এস.সি পরীক্ষা-২০১৩
বিষয়: বিজ্ঞান
অধ্যায়: দশ (অম্ল, ক্ষারক ও লবণ)
জ্ঞানমূলক:
১. লিটমাস কাগজের উত্স কী?
ক) সালফার যৌগ খ) লিচেন গাছ
গ) নাইট্রিক এসিড ঘ) ক্ষার
উ: খ
২. সাবান তৈরির মূল উপাদান হল—
ক) K2O খ) Mgcl2
গ) CaSO4 ঘ) NaOH
উ: ঘ
৩. সকল এসিডে কোন্ মৌলটি উপস্থিত থাকে?
ক) কার্বন খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন ঘ) নাইট্রোজেন
উ:গ
৪. আমলকিতে কোন্ এসিড থাকে?
ক) এসকরবিক এসিড
খ) ম্যালিক এসিড
গ) ট্যানিক এসিড
ঘ) অক্সালিক
উ: ক
৫. লেবুতে কোন্ এসিড থাকে?
ক) এসিটিক এসিড খ) ল্যাকটিক এসিড
গ) সাইট্রিক এসিড ঘ) টারটারিক
উ:গ
৬. টমেটোতে কোন্ এসিড থাকে?
ক) ট্যানিক এসিড খ) সাইট্রিক এসিড
গ) অক্সালিক এসিড ঘ) টারটারিক
উ: গ
৭। ক্ষারকে উপস্থিত থাকে কোনটি?
ক) H খ) OH গ) N ঘ) Cl
উ: খ
৮. কোনটি ক্ষার?
ক) CaO খ) Cu(OH)2
গ) ZnO ঘ) NaOH
উ: ঘ
৯. কোনটি খাবার সোডা?
ক) Na2Co3 খ) CaCo3
গ) NaHCo3 ঘ) NaCl
উ: গ
১০. এসিডের বিপরীতধর্মী পদার্থ কী নামে পরিচিত?
ক) লবণ খ) ক্ষারক
গ) অম্ল ঘ) পানি
উ: খ
১১. নিচের কোনটি খনিজ এসিড?
ক) পারক্লোরিক এসিড
খ) অক্সালিক এসিড
গ) অ্যাসিটিক এসিড ঘ) সব
উ: ক
১২. ফলমূূল বা সবজিতে যেসব এসিড থাকে তাকে কী বলে?
ক) এসিড খ) খনিজ এসিড
গ) জৈব এসিড ঘ) শক্তিশালী এসিড
উ:গ
১৩. শিল্পক্ষেত্রে নিচের কোন্ এসিডটি সর্বাধিক ব্যবহূত হয়?
ক) H2So4 খ) HCl গ) HNo3 ঘ) H3Po4
উ: ক
১৪. ব্যাটারীতে কোন্ এসিড ব্যবহূত হয়?
ক) HCl খ) H2So4 গ) HNo3 ঘ) H3Po4
উ:খ
১৫. পানি কি ধরনের যৌগ?
ক) এসিড খ) ক্ষারক
গ) নিরপেক্ষ ঘ) অ্যালকোহলীয়
উ: গ
১৬. নিচের কোনটি চুনের পানি ঘোলা করে?
ক) So2 খ) Co2 গ) So3 ঘ) Co
উ:খ
১৭. অধিকাংশ ধাতব লবণের জলীয় দ্রবণে ক্ষার মিশলে কী ঘটবে?
ক) দ্রবণ লাল হবে খ) দ্রবণ সমসত্ব হবে গ) ধাতুর হাইড্রো-অক্সাইডের অধঃক্ষেপ পড়বে ঘ) ভৌত পরিবর্তন ঘটবে?
উ: গ
১৮. ক্ষারকের মধ্যে লিটমাস দ্রবণের রং—
ক) লাল খ) নীল গ) হলুদ ঘ) গোলাপী
উ:খ
১৯. ক্ষার স্পর্শ করলে কেমন অনুভূত হয়?
ক) শুকনো খ) দানাদার
গ) চটচটে ঘ) পিচ্ছিল
উ: ঘ
২০. কোনটি ক্ষারক?
ক) HCl খ) Nacl
গ) CaSo4 ঘ) Zno
উ: ঘ
২১. ক্যালসিয়াম কার্বনেট যৌগে হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে কোন্ গ্যাস উত্পন্ন হয়?
ক) অক্সিজেন খ) হাইড্রোজেন
গ) কার্বনডাই অক্সাইড ঘ) নাইট্রোজেন
উ:গ