তোমার ভেতরে শৃঙ্খলা এবং নেতৃত্ববোধ জন্ম নিবে

মো. মাসুদ আলম পরিচালক (প্রশাসন) মাইলস্টোন কলেজ উত্তরা, ঢাকা। শিক্ষা মানে জীবনের চূড়ান্ত প্রস্তুতি। এর মাধ্যমে মিথ্যার অপনোদন ঘটে এবং সত্য বিকশিত হয়। এরিস্টটল বলেছেন ‘সুস্থ দেহ সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা’। আমাদের কবি গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শিক্ষা হলো-‘ যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবন গড়ে তোলে।’ শুধু পাঠ্যপুস্তক কেন্দ্রিক নয়, শিক্ষা হতে হবে বিশ্বায়ন উপযোগী এবং শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার মতো যোগ্যতার ভিত্তিতে। সমসাময়িক আমাদের শিক্ষা ক্ষেত্রে প্রচলিত এই ধারণাটি মূলত: বিশ্বকবি রবিন্দ্রনাথের শিক্ষা নিয়ে বিশ্বসত্তা শব্দটি বহি:প্রকাশ। এখানে পুস্তক পাঠের বাহিরে এমন অনেকগুলো বিষয় থাকে যা ছাত্রছাত্রীদের বিশ্বসত্তার সাথে তাল মিলিয়ে চলার মতো যোগ্যতা এনে দেয়। মনে কর, ক্যারিয়ারের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তোমাকে এক মাইল পথ পাড়ি দিতে হবে। এই এক মাইলের আধামাইল যেতে হবে সার্টিফিকেটের মাধ্যমে বাকী সবটুকু পথ জয় করতে হবে তোমার আনুষাঙ্গিক আচার আচরণের দ্বারা। অথাত্ শিক্ষা অর্জনে ফলে তোমার গুণাবলী এমন ভাবে বিকশিত হবে; যার মাধ্যমে তুমি সমাজের একজন উত্পাদনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। এজন্য—ই শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনারী প্রশাসন তাদের চৌকষ দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখবেন। প্রত্যেক ছাত্রছাত্রীকে খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস করতে হবে। প্রাত:ভ্রমন এবং প্রার্থনা সেরে যত তাড়াতাড়ি সম্ভব পড়ার টেবিলে বসার চেষ্টা করতে হবে। বিদ্যালয়ে আসতে হবে নির্দিষ্ট সময়ে। এজন্য একটু বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন। বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্মটির প্রতি অবশ্য যত্মশীল হবে। পুরনো হলেও সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করো। নিয়মিত হাতের নখ কাটা, দাঁত ব্রাশ, ছাত্রদের জন্য মার্জিত ভাবে চুল ছেটে রাখা এবং ছাত্রছাত্রী উভয়েই তাদের চুলকে সজ্জিত রাখবে। এগুলো তোমর ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে এবং ছাত্রজীবন থেকেই ব্যক্তিত্ব অর্জনের পথ সুগম করবে। ক্যাম্পাসে হইহুল্লোড় না করে শিক্ষক শিক্ষিকাসহ সকলের প্রতি শ্রদ্ধাশীল হবে। ক্লাশে হতে হবে সর্বাধিক মনোযোগী। শ্রেণিকক্ষে শিক্ষিক শিক্ষিকাদের সাথে না পারা বিষয়গুলো নিয়ে স্পষ্ট কথা বলবে। কখনও যদি স্যার তোমাকে ব্লাকবোর্ডে ডাকে বা কিছু বলতে বলে তবে তা স্পষ্ট ও ভয়হীনভাবে করে দেখাবে। এতে করে তোমার ভেতরে শৃঙ্খলাবোধ এবং নের্তৃত্ববোধ জন্ম নিবে। তুমি যা করবে এবং যা বলবে তা সঠিক, শুদ্ধ এবং সুস্পষ্টভাবে করবে। তোমার আচরণ যাতে তোমা থেকে ছাত্রত্বের প্রমাণ তুলে ধরতে সক্ষম হবে। এগুলে জীবনের পদে পদে সত্য বিকাশে সহায়তা করবে এবং তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।