সিএমজেএফের নতুন কমিটি

শেয়ারবাজারের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস’ ফোরামের (সিএমজেএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে আগামী মেয়াদের জন্য কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম মিন্টু সভাপতি এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার সারোয়ার এ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি নির্বাচিত হয়। এজিএমের পর সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি চ্যানেল টুয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি হাসান ইমাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক সকালের খবরের স্টাফ রিপোর্টার গোলাম সামদানি, অর্থ সম্পাদক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন। এছাড়াও কার্যনির্বাহী কমিটির ৬ সদস্যদের মধ্যে রয়েছেন- অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম হারুন, সুজয় মহাজন, আমার দেশের স্টাফ রিপোর্টার কাওছার আলম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবদুল্লাহিল ওয়ারিশ এবং ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার জেবুন্নেচ্ছা আলো।