ভানুয়াতুতে ৬.২ মাত্রার ভূমিকম্প
সিডনি (নিউ সাউথ ওয়েলস) থেকে বাসস
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২১:০২
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে শুক্রবার একটি ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এই ঘটনায় সুনামির আশঙ্কা করা হচ্ছে না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গ্রিনিচ মান সময় ০৭০৭ টায় লুগানভিলা থেকে ৪৮ কিলোমিটার উত্তরপূর্বে ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) গভীরে এবং রাজধানী পোর্ট ভিলা থেকে ২৭০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ৫.৭ উল্লে¬খ করে জিওসাইন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, গভীরতার কারণে এতে সম্ভবত কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।