ধলার ১ কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা সীমান্ত এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় শরিফুল ইসলাম নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধলা গ্রামের নামাজ উদ্দীনের ছেলে কৃষক শরিফুল ইসলাম সীমান্তের ১৩৬নং মেইন পিলার এলাকায় গত শুক্রবার বিকেলে ঘাস কাটতে গেলে বিএসএফ টেইপুর ক্যাম্প সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। গতকাল শনিবার পতাকা বৈঠকে বিএসএফ বিজিবিকে জানায়, তারা কৃষক শরিফুল ইসলামকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে। আইনী প্রক্রিয়ায় সে মুক্তি পাবে।