তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না
গোপালদী বাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২১:৪১
বিএনপি’র কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন করতে দেয়া হবে না।
সরকারের হুমকি দেয়ার দিন শেষ। যতই মামলা হামলা করা হোক না কেন আন্দোলন থেকে পিছপা হব না। তিনি শুক্রবার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৈতন কান্দা বাজার মাঠে ইফতারের পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিএনপি নেতা বেনুজীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এএম বদরুজ্জামান খান খসরু, বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার, এডভোকেট খোরশেদ আলম মোল্লা, আবু কালাম ভুঁইয়া প্রমুখ।