আলফাডাঙ্গায় জুসে বিষ
মিশিয়ে শিশু পুত্র হত্যা
আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২১:৪৪
শুক্রবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়ার প্রতিবন্ধী শিশু আজিজুল শেখ (৬) কে তার পাষণ্ড পিতা হেলাল শেখ জুসে বিষ মিশিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজিজুলের মাতা জোসনা বেগমের সাথে কথা বলে জানা যায়, সকালে ছেলেকে রেখে প্রতিদিনের ন্যায় পাশের বাড়িতে কাজ করতে গেলে খবর পায় তার ছেলে মারা গেছে। বাড়িতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্বামীর কাছে জানতে চাইলে সে বলে খাট থেকে পড়ে মারা গেছে। এ অবস্থায় বিকালে তাকে জাটিগ্রাম মাদ্রাসা গোরস্থানে দাফন করা হয়। দাফনের পরে সন্ধ্যায় হেলালের দ্বিতীয় স্ত্রী জেসমিন জোসনাকে জানায় তার স্বামীই তার ছেলেকে হত্যা করেছে। এ ব্যপারে আলফাডাঙ্গা থানা পুলিশ জেসমিনকে গতকাল শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।