গাজীপুরের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২১:৪৪
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার মহানগরীর কাশিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান এমপি।
স্থানীয় ১৮ দলীয় জোটের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হোসেন সরকার। বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী মাহমুদ হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা হুমায়ূন কবীর খান, পৌর মেয়র মজিবুর রহমান, আকবর হোসেন মাষ্টার, আঃ রশিদ, সুরুজ্জামান প্রমুখ।