জেলা দাবা
সমাপনী রাউন্ড আজ
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২২:০৮
শফিউল আলম স্মৃতি জেলা দাবা প্রতিযোগিতায় গতকাল শনিবার পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৫ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছেন ইস্পাত একাদশের খেলোয়াড় নাছির হাসান। অপরদিকে পাঁচলাইশ যুব সংঘের মিন্নাত আলী ও আবু রেজা আছেন দ্বিতীয় স্থানে। তারা পেয়েছেন সাড়ে ৪ পয়েন্ট করে। আজ রবিবার দুপুরে ষষ্ঠ রাউন্ডের খেলাগুলো শেষে প্রতিযোগিতা শেষ হবে। এতে শীর্ষ স্থান পাওয়া ৬ জন দাবাড়ু আসন্ন জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন।