লাকসামে বজ্রপাতে
২ বোন হতাহত
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২২:২৪
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় লাকসাম উপজেলার মোহাম্মদপুরে বজ্রপাতে ২ বোন হতাহত হয়েছে। বৃষ্টিতে বাড়ির পাশে ৮/১০ জন শিশু খেলার সময় বজ্রপাতে তারা আহত হয়।
তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফাতেমা আক্তার সুবর্ণাকে (১২) মৃত ঘোষণা করেন। আহত কুলসুম আক্তার নিপাকে (৮) হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। তার অবস্থাও আশংকাজনক। তারা মোহাম্মদপুর গ্রামের রিক্সাচালক জামাল হোসেন হোরার কন্যা।