নরসিংদীতে কম্পিউটার দোকানে ডাকাতি

শুক্রবার প্রকাশ্য দিবালোকে নরসিংদী শহরের ভেলানগরে মামা-ভাগিনা সুপার মার্কেটে অবস্থিত ‘ঝুলনা কম্পিউটার একাডেমি সেল্স এন্ড সার্ভিস সেন্টারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ২০/২৫ জনের সশস্ত্র ডাকাত দল দোকানের ক্যাশে রক্ষিত নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, কম্পিউটারের সরঞ্জামাদিসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দোকানের মালিক শম্ভুনাথ তার দোকানের ম্যানেজার মোরশেদ মিয়াকে দোকানে রেখে জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার সুযোগে বেলা ১১টায় ২০/২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ম্যানেজার মোরশেদকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখে এবং অন্য ডাকাতরা সমুদয় মালামাল সিএনজি গাড়িতে তুলে দ্রুত চলে যায়। সাক্ষীকে কুপিয়ে ৬ গাভী লুট নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বগারগুত গ্রামে একটি হত্যা মামলার সাক্ষী হওয়ায় একই গ্রামের একটি সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট করেছে আব্দুল বাতেন এবং তার ভাতিজা ইমান আলির। লুট করে নিয়ে গেছে ৬টি মূল্যবান গাভী। নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে।