চিকিত্সার্থ সাহায্যের
আবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২২:২৬
মুক্তা আক্তার ফাতেমা
ফুটফুটে শিশু মুক্তা আক্তার ফাতেমা (৯) মস্তিস্কের জটিল রোগে আক্রান্ত। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সক জানিয়েছেন বর্তমানে তার চিকিত্সার জন্য তিন লাখ টাকা প্রয়োজন। পিতৃহীন শিশুটির দরিদ্র মায়ের পক্ষে এই টাকা যোগাড় করা সম্ভব নয় বিধায় সমাজের দানশীল মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আসমা অক্তার লাবলী, সঞ্চয়ী হিসাব নম্বর-২০২২৮, ইসলামী ব্যাংক, রামপুরা, ঢাকা।
মো. জহুরুল ইসলাম
বগুড়ার গাবতলীর বাসিন্দা মো: জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তিনি বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিত্সাধীন। তার চিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন। এত টাকা পিতৃহীন অসহায় জহুরুলের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা মো: জহুরুল ইসলাম, ঢাকা ব্যাংক, বগুড়া শাখা, হিসাব নয়-৪১১-২০০-৭৮২১, অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নং-০১৯৩৭৩৫৭৭৩১৯।