ফুলবাড়ীতে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:১৯
ফুলবাড়ী উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার চর গোরুকমণ্ডপ আবাসন এলাকায় আখ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন সকাল বেলা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। ওই যুবকের বয়স হবে আনুমানিক ৩০ বছর। শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বজলুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।