চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জামায়াত শিবির, রাজাকার আলবদর, আল সামস্ ও হেফাজতীদের বিচার প্রক্রিয়া বিরোধী ও গণতন্ত্র বিরোধী যে কোন চক্রান্তকে রাজপথে থেকে মোকাবেলা করার জন্য মহানগর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকূে পূর্বের ন্যায় রাজপথে থাকার জন্য আহ্বান জানান। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এডভোকেট এ.এইচ.এম. জিয়া উদ্দিন। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে.বি.এম. শাহজাহান, সালাহ্ উদ্দিন আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদেক হোসেন পাপ্পু, মো. নুরুল কবির, সত্যজিত্ চক্রবর্তী সুজন, আনোয়ারুল ইসলাম বাপ্পি, পংকজ চৌধুরী কংকন প্রমুখ। এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছে, স্বাধীনতার ৪০ বছরেও তা অন্য কোন সরকার পারেনি। বিশ্ব দরবারে নিজেদের আরো গতিশীল দেশ হিসেবে সুপরিচিত করতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মো. জোবায়েরের সভাপতিত্বে ও আজিজুর রহমানের পরিচালনায় আন্দরকিল¬াস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মফিজুর রহমান, জেলা যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, এডভোকেট মুজিবুল হক, আবদুল কাদের সুজন, বিজয় কুমার বড়ুয়া প্রমুখ।