লন্ডনে লাইভ ইন হোপের মোড়ক উন্মোচন
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:২২
মা ও শিশুর স্বাস্থ্যসেবা ও সুন্দর জীবন নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাউন্ট এভারেস্ট সামিট আয়োজন করেছে আন্তর্জাতিক সংগঠন পেইন্টেড চিলড্রেন। এ লক্ষ্যে বুধবার লন্ডনে হাউস অফ লর্ডসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যারোনেস পলা উদ্দিন। আরও উপস্থিত ছিলেন পেইন্টেড চিলড্রেনের পরিচালক নাজিনুর রহিম, বিশিষ্ট কথা সাহিত্যিক আব্দুল গাফ্ফার চৌধুরী।
অনুষ্ঠানে পেইন্টেড চিলড্রেনের পাবলিকেশন লাইভ ইন হোপ এর মোড়ক উন্মোচন করা হয়। পেইন্টেড চিলড্রেন আশা করছে এই এভারেস্ট সামিট এর মধ্যে দিয়ে দুই লাখ পাউন্ড ফান্ড সংগ্রহ করা সম্ভব হবে।
২০১৪ সালে এভারেস্ট আরোহণের মধ্য দিয়ে তারা তহবিল সংগ্রহের লক্ষ্যে যাত্রা শুরু করবে। অর্জিত অর্থ দিয়ে মা ও শিশুর কল্যাণে এবং নারীর স্বাস্থ্যসেবা ও সুন্দর জীবন নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভাসমান হাসপাতাল নির্মাণ করা।-প্রেস বিজ্ঞপ্তি