রাজধানীতে স্কুলের দেয়াল ভেঙ্গে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ধোলাইখালে গতকাল প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ভেঙে মোকলেস (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের ভাতিজা মো. মনির জানান, ধোলাইখালের জুলপুল এলাকায় একটি বাড়িতে মাটি কাটার কাজ করছিল মোকলেস। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ভেঙে মোকলেসের ওপর পড়ে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যার দিকে তিনি মারা যান। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।