রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:২৩
মীর লিয়াকত আলী
মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা মীর লিয়াকত আলী (৭৫) দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। জানাজা শেষে তারাউজিয়াল সম্মিলিত কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র রেখে গেছেন।
মো. আশরাফ আলী
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার যাত্রাবাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী দর্জি দীর্ঘ রোগ ভোগের পর শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহে.... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন।