ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৬
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:২৯
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় এক বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। খবর এনডিটিভির।
পুলিশ সার্জেন্ট এদি রদরিগুয়েজ জানিয়েছে, বন্দুকধারী দুইজনকে একটি অ্যাপার্টমেন্টে আটক করে রেখেছিল। পুলিশের সোয়াত বিভাগের সদস্যরা তাদের মুক্ত করতে যায়। তখন নিজেকে পুলিশের হাত থেকে রক্ষা করতে সে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ওপর গুলি চালায়। এতে ৫ জন নিহত হয়। পরে পুলিশও তাকে লক্ষ্য করে গুলি চালালে সে নিহত হয়। এর আগে রাস্তায় সে একজনকে গুলি করে হত্যা করে।
রদরিগুয়েজ বলেন, বন্দুকধারী এবং নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পৌছানোর পর অ্যাপার্টমেন্টে একজনকে অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখা যায়। সে বিভিন্ন ফ্লোরে যাতায়াত করছিল।