ওমরাহ পালনের জন্য খালেদা জিয়া সৌদি আরব গেলেন
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:৩০
গতকাল শনিবার সন্ধ্যায় মদিনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় যাবেন পবিত্র ওমরাহ পালনের জন্য। গতকাল রাত ৯টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। পথে দুবাইতে কিছু সময়ের জন্য যাত্রাবিরতি করে শেষ রাতে সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় পৌঁছার কথা রয়েছে তার। ১০ দিনের এ সফরে খালেদা জিয়ার সফরসঙ্গী রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এস এম সালেহ আহমেদ, চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী। ওমরাহ শেষে ৭ আগস্ট তার দেশে ফেরার কথা।