যুক্তরাষ্ট্রে বেসামরিক নাগরিকদের জন্য ড্রোন

যুক্তরাষ্ট্রে বেসামরিক নাগ-রিকদের জন্য চালকবিহীন বিমান (ড্রোন) ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। আর এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর হাফিংটন পোস্টের। যুক্তরাষ্ট্রের বিমান অফিস গত শুক্রবার জানায়, দুই ধরনের ড্রোন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। এর একটি হলো ইনসিটুস স্ক্যান ঈগল এক্স-২০০ এবং অন্যটি অ্যারোভাইরনমেন্টস পুমা। উভয়টির ওজন ৫৫ পাউন্ডের কম এবং প্রায় ৪ দশমিক ৫ ফুট লম্বা। এর ৯ থেকে ১০ টি পাখা থাকবে। একটি বড় ধরনের জ্বালানি আগামী আগষ্টে সমুদ্রে বরফের পড়া আস্তরণ এবং তিমি গণনা করতে মনুষ্যবিহীন বিমান ব্যবহারের পরিকল্পনা করছে। আর এসব কাজের জন্যই মূলত বেসামরিক নাগরিকদের জন্য ড্রোন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।