৯৯ বছর বয়সে মার্কিন নাগরিক

মার্কিন যুক্তরাষ্ট্রে ৯৯ বছর বয়সে নাগরিক হিসেবে স্বীকৃতি পেলেন এক নারী। সমপ্রতি নাগরিকত্ব পাওয়া ৩ হাজার ৭শ নাগরিকদের মধ্যে তিনিও আছেন। এ নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত ওই নারী। খবর এনডিটিভির। ইরানি বংশোদ্ভুত খাতুন খয়কানি বলেন, আমি অনেক আনন্দিত। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। গত ১৫ বছর ধরে তিনি নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। এই বছর মার্কিন নাগরিকত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনি সবচেয়ে বয়স্ক। অভিবাসন কর্মকর্তা নিকোলসন জানিয়েছেন, গত ৫০ বছরে একশ বছরের নিচে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন এমন নাগরিকের সংখ্যা ২৭ জন। এর আগে ১৯৯৭ সালে ১১৭ বছর বয়সী এক তুর্কি বংশোদ্ভুতকে মার্কিন নাগরিকত্ব দেয়া হয়।