মৃত্যুর আগে বিয়ের স্বপ্ন পূরণ!
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ২৩:৪০
ডাক্তার গত মাসে বলে দিয়েছেন, তিনি হয়তো ছয়মাসের বেশি বাঁচবেন না। কারণ তার ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়েছে। গত ডিসেম্বরে ক্যান্সার ধরা পড়ে যুক্তরাষ্ট্রের নাগরিক জেন বুলিক নামে এক নারীর। আর এর মধ্যেই তার বন্ধু তাকে বিয়ের প্রস্তাব দেয়ায় তিনি ব্যাপক খুশি। খবর ওয়েবসাইটের।
জেন বুলিকের সঙ্গে গত ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল জেফ ল্যাঙ্গের। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে বুলিক যেখানে জীবনের মায়া ছেড়ে দিয়েছিলেন সেখানে বিয়ের কথা তো ভাবাই যায় না। কিন্তু তার সেই বিয়ের স্বপ্নও পুরণ হতে চলেছে। ল্যাঙ্গও তার বান্ধবীর ক্যান্সার আক্রান্তের কথা জেনেছেন। কিন্তু ভালবাসার কারনেই বুলিককে বিয়ে করতে যাচ্ছেন বলে জানান ল্যাঙ্গ। তাদের বিয়ের এই কাহিনী শুনে কাজী বিনা পয়সায় বিয়ে পড়ানোর দায়িত্ব নিয়েছেন। এদিকে তার বন্ধুরা তার চিকিত্সার জন্য ২০ হাজার মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছেন।