২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ১৯:৫৫
প্রিয় শিক্ষার্থীরা আজ অধ্যায় ৩ থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো
১। নিচের কোনটি নৈতিক মূল্যবোধের বহি:প্রকাশ ?
ক.মানুষকে ঘৃণা করা
খ. অন্যায় করতে পছন্দ করা
গ. পাপীকে ঘৃণা করা
ঘ. ভালোকাজে সহযোগিতা করা
উত্তর: ঘ. ভালোকাজে সহযোগিতা করা।
২। দুর্বল ইমানের পরিচয় কোনটি ?
ক. মন্দকাজ করতে মানুষকে বাধাঁ দেয়া
খ. মন্দকাজ না করতে মানুষকে উপদেশ দেয়া
গ. মন্দকাজ করতে মানুষকে সহযোগিতা করা
ঘ. মন্দকাজকে মনে মনে ঘৃণা করা
উত্তর: ঘ. মন্দকাজকে মনে মনে ঘৃণা করা।
৩। সমাজ সুন্দর হয় কীভাবে ?
ক.মানুষের গিবত করলে
খ. মানুষের সমালোচনা করলে
গ. মানুষের মন্দকাজে বাধাঁ দিলে
ঘ.মানুষের ভালোকাজে সহযোগিতা না করলে
উত্তর: গ. মানুষের মন্দকাজে বাধাঁ দিলে।
৪। মন্দ ও পাপের কাজে একে অপরকে কী করতে হবে ?
ক. সহযোগিতা করতে হবে
খ. অসহযোগিতা করতে হবে
গ.মদদ দিতে হবে
ঘ. এড়িয়ে চলতে হবে
উত্তর: খ. অসহযোগিতা করতে হবে
৫। সততা মানে কী ?
ক. সাধুতা খ. মানবতা
গ. সত্যবাদিতা ঘ. সবকটি
উত্তর: ঘ. সবকটি।
৬। কে সত্ ব্যক্তি ?
ক. যে মিথ্যা কথা বলে
খ. যে নিজের স্বার্থ বড় করে দেখে না
গ. যে নিজের স্বার্থ বড় করে দেখে
ঘ. যে অপরের স্বার্থ ক্ষুন্ন করে
উত্তর:খ. যে নিজের স্বার্থ বড় করে দেখে না।
৭।কোনটি সত্ ব্যক্তির গুণ ?
ক. তার মাঝে মানবতাবোধ থাকে না
খ. তার ন্যায়-নীতির প্রতি শ্রদ্ধা থাকে
গ. সে কাউকে বিশ্বাস করে না
ঘ. সেয সর্বদা সত্য কথা বলে না
উত্তর: খ. তার ন্যায়-নীতির প্রতি শ্রদ্ধা থাকে।
৮। অসত্য ও সততার অভাব মানুষকে সমাজে কী করে ?
ক. সম্মানিত করে খ. মর্যাদা বাড়িয়ে দেয়
গ. হেয় করে ঘ. সকলের বিশ্বাসের পাত্রে পরিণত করে
উত্তর: গ. হেয় করে।
৯। সততা ও সত্যবাদিতা মানুষকে ....দেয়।
ক. সাহস খ. ভয় গ. মুক্তি ঘ. শক্তি
উত্তর: গ. মুক্তি।
১০। অসত্য ও মিথ্যা মানুষকে ...করে।
ক. লজ্জিত খ. অপমানিত
গ. সম্মানিত ঘ. ধ্বংস
উত্তর: ঘ. ধ্বংস।
১১। কে রাতের অন্ধকানের প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে ঘুরে বেড়াতেন?
ক. হযরত ওমর (র) খ. হযরত ওসমান (র) গ. হযরত আলী (র)ঘ. হযরত আবু বকর (র)
উত্তর: ক. হযরত ওমর (র)।