ফোকাস

ঈদ আনন্দ ডট কম

ঈদ মানেই সবকিছুতেই একটা ভিন্ন রং দেওয়া। আর সেই চেষ্টাতেই অনুষ্ঠান নির্মাতারা বিকল্প কিছু খোঁজেন। সারা বছর তাই ছোট পর্দায় ছাত্রছাত্রীদের নিয়ে টিভি বিতর্ক করলেও ইদে এলেই তারকাদের নিয়ে শুটিং হয় রম্য বিতর্কের। এটিএন বাংলা’র ঈদ অনুষ্ঠানমালার জন্য নির্মিত ঈদ আনন্দ ডট কম অনুষ্ঠানের সেটে অনুষ্ঠানের উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণের সাথে ক্যামেরাবন্দী হন সংগীতশিল্পী ফাহমিদা নবী, বালাম, অভিনেতা চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অভিনেত্রী শাহানাজ খুশী, মিমো, নাট্য নির্মাতা বৃন্দাবন দাস, মডেল আজরা মাহমুদ এবং অনুষ্ঠানে দুই প্রযোজক রুমানা আফরোজ ও কুইন রহমান।