বাবা ও ছেলের ‘শেষ দেউটি’

সম্প্রতি জিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শেষ দেউটি’। নাটকে দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আলী যাকের ও ইরেশ জাকের। নাটকের কাহিনীতে দেখা যাবে—প্রবীণ ডাক্তার সাইদুর রহমান এখনও সাত সকালে চেম্বারে গিয়ে রোগীর সেবায় ব্যস্ত হয়ে পড়েন। একই ঘরে তার একমাত্র ছেলেও এখন শহরের বেশ নাম করা ব্যস্ত হার্টের ডাক্তার, নাম ডা. নাফিস রহমান। নাফিস রহমান তার চেম্বারে যায় আরাম আয়েসে সকালের ব্রেকফাস্ট সেরে নিজের সুবিধামতো সময়ে, এতে রোগীর ভালো হোক আর মন্দ হোক তার কিছু যায় আসে না। এভাবেই ‘শেষ দেউটি’ গল্পের গল্প এগিয়ে যায়। মোরশেদ চৌধুরীর রচনা ও কমল চাকমার পরিচালনায় ‘শেষ দেউটি’ জিটিভির ঈদ আয়োজনের ৩য় দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : আলী জাকের , ইরেশ যাকের, সামিমা তুষ্টি , ফেরদৌস আরা বন্যা, আবিদ রেহান, আনোয়ার শাহী, আফরোজা, ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখ।