জোকস

 এক ইউরোপিয় লোক একদিন চার্চে এক ফাদারের কাছে এসে বলল—‘ফাদার, আজ হতে ষাট বছর আগের কথা...দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এরই মাঝে এক লোক জার্মান নাত্সী বাহিনীর হাত থেকে বাঁচতে আমার বাসায় লুকাতে চাইল। আমি তাকে চিলেকোঠায় লুকাতে দিলাম ঠিকই তবে যুদ্ধের দুর্দিনের কথা ভেবে কিছু অর্থ উপার্জনের চিন্তাও করলাম। অর্থাত্ লোকটার কাছে বেশ অনেকগুলো টাকা ছিল বলে তাকে আশ্রয়ের বদলে মাসে মাসে টাকা দিতে বললাম। এবং সেও কোনো উপায় না দেখে আমার এই প্রস্তাবে রাজি হয়ে গেল। আজ এতদিন পর সেসব কথা মনে করেই আমার খুব খারাপ লাগছে এবং আমি অনুতপ্ত। এখন আপনিই বলুন ফাদার, আমার কি পাপ হয়েছে?’ ফাদার বললেন, ‘মাই চাইল্ড, তখন যুদ্ধাবস্থা চলছিল... সবাই বিপদে ছিল এবং নানারকম সিদ্ধান্ত নিয়েছে। তা ছাড়া তুমি যেহেতু লোকটির কোনো ক্ষতি করনি এবং এখন তোমার ভুল বুঝতে পেরেছ তাই এখন আর পাপবোধ মনে রেখ না। তার চেয়ে বরং মানুষের মঙ্গলে প্রবৃত্ত হও। ভদ্রলোকটি বললেন, ‘আহ্! আপনি আমায় বাঁচালেন ফাদার, আমার মনের ভার হাল্কা হয়ে গেল। আমি তাহলে যাই।’ কিন্তু একটু পরে কী মনে করে যেন আবারও ফিরে এলেন ভদ্রলোক। ফাদার বললেন, ‘এখন আবার কী চাও? লোকটা বলল, ‘মানে আপনি কী মনে করেন যে চিলেকোঠায় থাকা লোকটাকে আমার এখন জানিয়ে দেওয়া দরকার যে যুদ্ধ শেষ হয়ে গেছে!’