বটিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মায়ের সামনে তরকারি কাটার বটিতে পড়ে নুসরাত আক্তার (৫) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজধানীর নারিন্দার ১৩, স্বামীবাগ এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা রেজিয়া বেগম জানান, রবিবার দুপুরে তিনি তরকারি কাটছিলেন। এসময় অসাবধানতা বশত বিছানা থেকে বটির উপর পড়ে নুসরাতের গলা কেটে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান। নিহত নুসরাতের বাবা নূর হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। দুই ভাইবোনের মধ্যে সে ছিলো বড়।