মেনথল সিগারেট বেশি ক্ষতিকর

ধূমপায়ীগণ ধূমপানের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের রক্ষার জন্য আজকাল ই সিগারেট, মেনথল সিগারেটসহ নানা বিকল্প ব্যবস্থা গ্রহণ করছেন। তবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ওষুধ ও খাদ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান এফডিএ বলেছে, মেনথল সিগারেট সাধারণ সিগারেটের চেয়ে অনেক বেশি ক্ষতিকর। বিশেষজ্ঞগণ বলছেন, মেনথল সিগারেট অধিক বিষক্রিয়া তৈরি করে এমন সুপারিশ না করা হলেও এটা বলা যায়, তরুণ প্রজন্ম মেনথল সিগারেটের দিকে ঝুঁকছে এবং সাধারণ সিগারেটের মত এটা সহজে ছাড়া যায় না। এছাড়া মেনথল সিগারেট-এর দ্রুত গ্রাহক বৃদ্ধিতেও উদ্বিগ্ন বিশেষজ্ঞগণ। বিশেষ করে তরুণ ও টিনএজাররা মেনথল সিগারেটে আসক্ত হয়ে পড়ছে। তবে মেনথল সিগারেটের কারণে সিগারেট ব্যবসায় ধস নামাতে বিশেষজ্ঞগণ খুশী এবং এ কারণে তারা মেনথল সিগারেট ক্ষতিকর হলেও এটার উত্পাদন বন্ধের ব্যাপারে সুপারিশ করতে নারাজ। লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ