বিদ্যুত্ চাই
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:০৫
নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামে ১৯৮০ সাল থেকে বিদ্যুত্ আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানকার কয়েক ঘর বিদ্যুত্ বঞ্চিত। আমাদের সেনবাগ থানার কানকিরহাট এরিয়া কোড নম্বর ২০৩০৪। ৩১/৩/২০১২ তারিখে ১৬৩৬৭৬ নম্বর জমার রশিদে টাকা পর্যন্ত জমা দেওয়া হয়েছে। এরপর পল্লিবিদ্যুতের মাঠকর্মীরা কয়েকবার জরিপ করে গেলেও এ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় ঘরগুলোতে দ্রুত বিদ্যুত্ সংযোগ দেবার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. গিয়াস উদ্দিন, চিলাদী, সেনবাগ, নোয়াখালী ৩৮৬৪