জেপির পঞ্চগড় জেলার সভাপতি মো. হাকিকুল ইসলামের ইন্তেকাল

জাতীয় পার্টি-জেপি’র পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. হাকিকুল ইসলাম (৭৪) দীর্ঘদিন ক্যান্সারে ভুগে গতকাল সকালে পঞ্চগড়স্থ মসজিদপাড়া নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল¬াহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পঞ্চগড় জেলায় শোকের ছায়া নেমে আসে। তিনি একজন বিনয়ী, সত্ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে সকল শ্রেণি- পেশার জনগণের নিকট গ্রহণযোগ্যতা অর্জন করেন। গতকাল বাদ আছর মরহুমের জানাজার নামাজ শেষে মসজিদপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও সত্ রাজনীতিবিদকে হারালো। বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি ও জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।-প্রেস বিজ্ঞপ্তি