কুলখানি

গোলাম সবুর সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ জাতীয় সংসদের বরগুনা-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম সবুরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও কুলখানি আজ বাদ আছর বিকালে ইস্কাটন রোড, ঢাকা (অপসোনিন প্রধান কার্যালয়)-এ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আ.স.ম ফিরোজ সকল সংসদ-সদস্য, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও কুলখানিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।