আশুগঞ্জে কলেজ ছাত্র খুন \ ৩ জন আটক
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:১০
উপজেলার খড়িয়ালা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে সজিব খান নামে এক মেধাবী কলেজ ছাত্র খুন হয়েছে। নিহত সজিব খান রাজউক উত্তরা মডেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রবিবার সকালে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো: খড়িয়ালা গ্রামের দিপু, মামুন ও নাজিম। জানা যায়,বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের মাজু খানের ছেলে সজিব গত ২০ জুলাই খড়িয়ালা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার রাতে নানাবাড়ির পার্শ্ববর্তী আয়াত আলীর বাড়ির ছাদে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সজিবকে ছুরিকাঘাত করে ছাদ থেকে ফেলে দেয়। পরে তার সাথে থাকা বন্ধুরা সজিব বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে বলে প্রচার করে। এ খবর পেয়ে সজিবের বাবা মাজু খান ও তার নিকটাত্মীয়রা দ্রুত আশুগঞ্জে ছুটে আসে এবং সজিবকে মৃত দেখতে পায়।