শোক সংবাদ

মোঃ শাহজাহান হাওলাদার বরিশালের গৌরনদী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও গৌরনদী পৌর সভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বকতিয়ার হাওলাদারের পিতা মো. শাহজাহান হাওলাদার (৮০) গত শনিবার সন্ধ্যায় হূদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। এনায়েত হোসাইন মিলন বরিশালের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এনায়েত হোসাইন মিলন (৬৭) গত শনিবার বরিশালের শেরেবাংলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। দেলোয়ার হোসেন চৌধুরী রাঙ্গনিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব দেলোয়ার হোসেন চৌধুরী দেলু মেম্বার (৭০) হূদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার চট্টগ্রামের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মো. সিরাজুল হক বিএড চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জের কালিরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. সিরাজুল হক বিএড গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ আওয়ামী ফোরাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।