মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:১১
মোঃ রুহুল আমিন
খুলনা ও খুলনার দক্ষিণাঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে খুলনা ও পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও মসজিদে কোরআনখানি, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
নাজমা বেগম
রাজনীতিক ও ঐক্য ন্যাপের সাবেক কেন্দ্রীয় নেতা আশরাফ আহমেদের স্ত্রী মরহুমা নাজমা বেগমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার নিজ বাসভবনে ৬৯, শাহ সাহেব লেন, নারিন্দা, ঢাকায় বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঞ্জুরুল ইমাম
লেখক সাংবাদিক ও প্রাবন্ধিক মফিজ ইমাম মিলনের পিতা মরহুম মঞ্জুরুল ইমামের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন মসজিদে বাদ ফজর খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ আছর ফরিদপুর শহরের কমলাপুর মাটিয়া গোরস্থান মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লুত্ফুননেছা বেগম
মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের মা এবং মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অন্যতম সংগঠক মরহুম আদম আলী খানের স্ত্রী লুত্ফুননেছা বেগমের ১ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়ীয়ায় দিনভর কুরআনখানি ও বাদ আছর মঠবাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।