নাগরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে ভারড়া ইউনিয়নের আটাপাড়া গ্রামের ফরিদা খাতুকে (২০) হত্যার অভিযোগে স্বামী মো. বুদ্দু মিয়াকে (২৬) থানা পুলিশ গত শনিবার সিরাজগঞ্জ জেলা শহরের বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে। স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে মো. বুদ্দু মিয়া। নাগরপুর থানায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মো. বুদ্দু মিয়া। জবানবন্দিতে বুদ্দু মিয়া জানায়, গত ৮ তারিখ সকালে যৌতুক নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী ফরিদা খাতুনকে গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ২ বছর বিবাহিত জীবনে যৌতুকের টাকা পরিশোধ না করায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করা হয়। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুনি বুদ্দু মিয়াকে সিরাজগঞ্জ জেলা শহর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।