টঙ্গীতে ফ্রি চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:১২
টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জে. সি. আই ঢাকা সাউথ ও জান্নাতুছ সানী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ৫শ’ রোগীকে ফ্রি চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম গত শনিবার সকালে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু আব্বাস সুমনের সভাপতিত্বে ফ্রি চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান অতিথির বক্তব্য রাখেন জে. সি. আই বাংলাদেশের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান সোহেল, বিশেষ অতিথি জে. সি. আই ঢাকা সাউথের প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন, গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, নূরুল ইসলাম নূরু, মো. আবুল হোসেন, মাজহারুল ইসলাম দিপু, ডা. মাসুদ রানা, ডা. কাজী সালাহ্ উদ্দিন, ডা. সাহেলা আক্তার প্রমুখ।
ভবিষ্যতে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড, পাড়া মহল্লায় ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জান্নাতুছ সানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু আব্বাস সুমন ঘোষণা দেন।