নেপালে সাফের ড্র কাল

অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপের ড্র আগামীকাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। ড্র উপলক্ষে আজ নেপালে যাচ্ছেন সাফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। সাফের আট দেশই অংশ নিচ্ছে ড্র অনুষ্ঠানে। ড্র অনুষ্ঠানের পরই জানা যাবে প্রতিপক্ষ দলগুলোর নাম। একই সাথে ফিকশ্চার ঘোষণা হয়ে যাবে। ১-১১ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে আট জাতির এই ফুটবল আসর। সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০১১ সালে সপ্তম দিল্লি সাফে সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এবারো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে।