২১ আগস্ট ফুটবল রেফারিদের পরীক্ষা
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:১৮
২০১৪ সালের জন্য ফিফা রেফারি অন্তর্ভুক্তকরণের পরীক্ষা ২১ আগস্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্কোয়াডের ২৮ জন রেফারির নাম ঘোষণা করা হয়েছে। রেফারিদের আগামী ২১ আগস্ট সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মনিরুল ইসলামের কাছে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
রেফারিরা হলেন
তৈয়ব হাসান, জসিম উদ্দিন, মিজানুর রহমান, ওসমান গনি, ভূবন মোহন, ফেরদৌস আহমেদ, আমানত আলী হালদার, মাহমুদ আলী খান, হারুন অর রশিদ, মাহমুদ হাসান মামুন, সুজিত ব্যার্নাজি চন্দন, প্রণব দেব দাস, মইনুল ইসলাম, জালাল উদ্দিন, আব্দুল হান্নান মিরন, সোহেল সাদাত, আজাদ রহমান, সারোয়ার হোসেন, ভারত চন্দ্র গৌড়, শাহ আলম, আমিনুল ইসলাম রিপন, মোশারফ হোসেন, তোফজ্জল হোসেন, শেখ ইকবাল আলম, আজিজ বাবলু, নুরুজ্জামান, এম জেড এফ নাহিদ, মনির ঢালী।