ডাক্তাররা মরে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন
প্রকাশ : ২৮ জুলাই ২০১৩, ২২:৩৫
বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং বলেছেন, ১৯৮৫ সালে তার অসুস্থতার সময় ডাক্তাররা তার কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র খুলে ফেলতে বলেছিলেন অর্থাত্ তারা আমাকে মরার প্রস্তাব দিয়েছিলেন। খবর এনডিটিভি’র।
হকিং (৭১) সমপ্রতি একটি ডকুমেন্টারি ফিল্মে এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, আমার অবস্থা ছিল খুবই সংকটাপন্ন। প্রথমে আমাকে কোমায় এবং পরে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্র লাগানো হয়। ডাক্তাররা মনে করেছিলেন, হয়তো আমি আর বাঁচবো না। তাই তারা আমার স্ত্রীকে যন্ত্র খুলে ফেলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তার প্রথম স্ত্রী জেন যন্ত্র খুলতে অস্বীকৃতি জানিয়েছিলেন।