জানার কর্ণার
পেশাগত দক্ষতা অর্জনে সিআইএমএ
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ১৮:৩৭
পেশাগত সংস্থা দি চাটার্ড ইনস্টিটিটিউট অব ম্যানেজম্যন্ট বর্তমান সুযোগ সুবিধার পাশাপাশি ম্যানেজম্যান্ট ও সংশ্লিষ্ট বিষয়গুলোতে সনদপ্রাপ্তির
ক্ষেত্রে
প্রয়োজনীয়
প্রশিক্ষণ দেয়ার আগ্রহ প্রকাশ করছে। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত সিআইএমএ এখন বিশ্বের ১৭৩টি দেশে কার্যক্রম পরিচালনা করছে যার শিক্ষার্থী সংখ্যা ২লাখ ৩হাজার। ৯৪বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি আড়াই বছর আগে বাংলাদেশে যাত্রা শূরু করে। সিআইএমএ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব একাউন্ট্যান্স-এরও সদস্য। স্থানীয়ভাবে শিক্ষা ও প্রশিক্ষাণ নেয়া ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমের উন্নয়ন সাধন, গবেষণালব্ধ নতুন নতুন চিন্তাধারা প্রসারণে সহায়তাকরণ এবং বিভিন্ন রকম প্রকাশনা ও গণমাধ্যমভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ম্যানেজমেন্ট একাউন্টিং এর বিবিধ
অনুশীলনসংক্রান্ত প্রচারণা করে থাকে।
সিআইএমএ
পাঠ্যসূচি চার বা পাঁচ বছর পরপর উন্নতিকরণ করা হয়। এ প্রক্রিয়া ইউকেতে অবস্থিত প্রায়
৪হাজার চাকুরিজীবীর সাথে আলোচনা করে ব্যবসায়ের ক্ষেত্রে অধিক কার্যকরী কৌশলগুলো বের করে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।