নতুন দশটি ইলেক্ট্রনিক্স পণ্য উত্পাদনে যাচ্ছে ওয়ালটন

ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন আরও দশটি গৃহস্থালি পণ্য উত্পাদনে যাচ্ছে। নতুন এ পণ্যগুলোর মধ্যে রয়েছে- ব্লেন্ডার, জুসার, প্রেসার কুকার, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইলেক্ট্রিক কেটলি, স্টিম আয়রন, ড্রাই আয়রন, হেয়ার ড্রাইয়ার ইত্যাদি। আশা করা হচ্ছে, শীঘ্রই নিজস্ব কারখানায় উত্পাদিত এসব পণ্য বাজারজাত করবে ওয়ালটন। ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, গৃহস্থালি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে। কিন্তু পুরোটাই আমদানিনির্ভর। ফলে পণ্যের গুণগত মান নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। এবার ওয়ালটনের নিজস্ব কারখানায় উত্পাদন হবে উচ্চমানসম্পন্ন এসব পণ্য। এসব পণ্য উত্পাদনে গাজীপুরের চন্দ্রাায় ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশন কারখানা স্থাপন করছে। —প্রেস বিজ্ঞপ্তি