মা হলেন চিত্রনায়িকা রেসি
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২০:২৩
মা হলেন এ দেশের একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা রেসি। গত ২৮ জুলাই ঢাকার মগবাজারের আদ-দ্বীন হাসাপাতালে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। গত বছরের ২২ জুন চট্টগ্রামের ব্যবসায়ী তৌফিকুল ইসলাম পান্থর সাথে বিয়ের হয় তার। বিয়ের কিছুদিন আগেই রেসি জানিয়েছিলেন নতুন আর কোনো চলচ্চিত্রে অভিনয় করবেন না এমনটা। তারপর নতুন কোনো চলচ্চিত্রের কাজে হাতও দেননি তিনি। রেসি জানিয়েছেন, ‘কন্যা সন্তানের নাম রাখা হয়েছে প্রার্থনা। মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন। রেসি তার নবজাতকসহ স্বামীর সঙ্গে একাধক ছবি তার নিজস্ব ফেসবুক পেজে আপলোডও করেছেন।
উল্লেখ্য, রেসি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবির মধ্যে রয়েছে এফআই মানিকের পরিচালনায় ‘স্বামী ভাগ্য’ এবংসাজেদুর রহমান সাজুর পরিচালনায় ‘অন্তরে প্রেমের আগুন’। এই দুটি চলচ্চিত্রে রেসির বিপরীতে যথাক্রমে অভিনয় ক রেছেন ডিপজল ও আমিন খান।