দালাই লামার সঙ্গে আমির খান!
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২০:২৪
‘আমার ধর্ম ভালোবাসা আর সহানুভূতি’। তিব্বতের আধ্মাত্মিক নেতা দালাই লামাকে এ কথা বললেন বলিউড তারকা আমির খান। রবিবার ভারতের পুনেতে দালাই লামার সাথে দেখা হওয়ার পর জানালেন নিজের শৈশবের কথাও। আমির খান বলেন, ‘আজ আমি যা কিছু তা আমার মায়ের কাছ থেকে শেখা ভালোবাসা আর সহানুভূতির কারণে।’ আমির খান আরও জানান, যদিও তিনি গ্রামের অশিক্ষিত ছিলেন। যারা অন্যদের ভালোবাসে তাদের তিনি ভালোবাসতেন।
মাকে নিয়ে নিজের ছেলেবেলার ঘটনা শেয়ার করতে গিয়ে বলেন, ‘আমি ছোটবেলায় টেনিস ভালো খেলতাম। সবসময় খেলা শেষে আমি বাড়ি ফিরলেই মা জিজ্ঞেস করতেন আমি জিতেছি কি না। সবসময় আমার উত্তর ছিল হ্যাঁ, আমি জিতেছি। শুনে মা খুশি হতেন। একটা কথা আমি কখনোই ভুলতে পারব না। সবসময় তিনি আমাকে এটিও জিজ্ঞেস করতেন কে হরেছে? বলতেন, যে ছেলেটা হেরে গেছে তাকেও এখন বাড়িতে জিজ্ঞেস করছে তার খেলা নিয়ে। সে নিশ্চয় মন খারাপ করা ‘না’ উত্তর দিচ্ছে। অন্যের ব্যপারে সবসময় ভাবতেন আমার মা। অন্যমানুষের প্রতি তার এই সহানুভূতিই আমাকে তৈরি করেছে।’ তিব্বতের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা দালাই লামা ভারতে এসেছেন সাধু ভাসওয়ানির প্রধান ধর্মীয় আধ্মাত্মিক নেতা দাদা জেপি ভাসওয়ানির ৯৫তম জন্মদিনের উত্সবে যোগ দিতে। দালাই লামা এবং দাদা জেপি ভাসওয়ানিকে নিয়ে একটি টকশোও উপস্থাপনা করেন আমির খান।