নেত্রকোনায় ১০০
রিকশা বিতরণ
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৫
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত রবিবার নেত্রকোনা মোক্তারপাড়ার মাঠে একশ’ দরিদ্র ব্যক্তির মাঝে একশ’ রিকশা বিতরণ করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে রিকশা বিতরণ করেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনজিও ব্যুরোর মহাপরিচালক অতিরিক্ত সচিব নূর নবী তালুকদার, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, যাকাত ফাউন্ডেশনের মাবুবুর রহমান খান এবং রিকাশা গ্রহীতা মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র সরকার। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘রিকশাওয়ালার সন্তান যেন রিকশাওয়ালা না হয়, লেখাপড়া শিখে বড় কিছু হয়’।