শিশুশিল্পী শতাব্দী দাস
নিজ প্রতিভায় অনন্য
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৭
চৌমুহনীর শিশুশিল্পী শতাব্দী দাস। এ বছর সে নৃত্যে জেলা ও বিভাগ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এবং জাতীয় পর্যায়েও প্রতিযোগিতায় অংশ নেয়া ছাড়াও একটি সংস্থার উদ্যোগে শতাব্দীসহ ছয়জন শিশুশিল্পী জাপানে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। বাবুল দাস ও কনকচাঁপা ভূঁইয়ার কন্যা। সে শিশুকাল থেকে মায়ের অনুপ্রেরণায় নাচ, গান, অভিনয় ও আবৃত্তির প্রতি আকৃষ্ট হয়। ব্রিজ ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে সারা দেশ থেকে শতাব্দীসহ ৬ জন শিশুশিল্পীর সমন্বয়ে জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। এ প্রতিযোগিতায় ৩৪টি দেশের শিশুশিল্পীরা অংশ নেয়। ১১ জুলাই জাপানের উদ্দেশ্যে দেশত্যাগ করে এবং জাপানের বিভিন্ন স্থানে অনুষ্ঠানে অংশ নিয়ে ২২ জুলাই দেশে ফিরে আসে। শতাব্দী চৌমুহনীস্থ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত।