গেণ্ডারিয়া-গুলিস্তান বাস সঙ্কট
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২২:০৫
পুরনো ঢাকার লোহারপুল-কাঠেরপুল হয়ে আগে বেশ কয়েকটি বাস কোম্পানির বাস চলাচল করতো। এখন শুধু মালঞ্চ নামে যে বাস চলাচল করে তাও অনিয়মিত। তারপর বাসের সংখ্যা কমতে কমতে এখন শূন্যের কোঠায়। চাহিদা অনুযায়ী বাস না থাকার কারণে এই বিশাল এলাকার মানুষের বিশেষ করে ছাত্র-ছাত্রী ও অফিসগামী লোকদের ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরিভিত্তিতে পুরনো ঢাকার লোহারপুর থেকে টঙ্গি এবং আরেকটি মোহাম্মদপুর পর্যন্ত বাস চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহাবুব উদ্দিন চৌধুরী,
১৭, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা, ১২০৪