ঈমানদারের সংখ্যা কম হলেও বেঈমান মোকাবেলায় তারা জয়ী হবেই :পীর সাহেব জৈনপুরী

গত ১৭ রমজান মহান বদর দিবস উপলক্ষে মোহাম্মদপুরস্থ জৈনপুরী খানকা শরীক কমপ্লেক্সের উদ্যোগে এক দোয়া ও জেকরের মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরে দাওয়াতে হক হযরত আল্লামা সৈয়দ এএনএম মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। সভাপতির বক্তব্যে পীর সাহেব কেবলা বলেন, যুগে যুগে হকের সাথে বাতেলের মুকাবিলা হয়ে আসছে। এর সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত হইল বদরের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আল্লাহর সাহায্য যাদের সাথে থাকবে তারাই বিজয়ী হবে। পীর সাহেব বলেন, বদর যুদ্ধের প্রধান শিক্ষা হল ঈমানদারের সংখ্যা কম হলেও বেশি সংখ্যক বেঈমানের উপর অবশ্যই জয়যুক্ত হইবে। তাই বর্তমানেও যারা ঈমানদারদের সাথে মুকাবিলা করবে অবশ্যই আল্লাহতায়ালা ঈমানদারদেরকে জয়যুক্ত করবেন এবং বাতেল পন্থিরা ধ্বংস হয়ে যাবে।—প্রেস বিজ্ঞপ্তি