হ কি র অ স্থি তি শী ল তা
জাতীয় দলের ক্যাম্প বর্জন
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২২:১২
হকি ফেডারেশনে নানারকম অস্থিরতা চলছে অনেকদিন ধরেই। আর সে সব অস্থিরতার সূত্র ধরে খেলোয়াড়রাও দফায় দফায় ক্যাম্প বর্জনের হুমকি দিয়ে আসছিলেন। অবশেষে গতকাল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পী দলবদলের দাবিতে জাতীয় দলের অনুশীলন বর্জনের ঘোষণাই দিয়ে দিলেন।
খেলোয়াড়রা প্রথমে দাবি তুলেন জিমিকে যিনি এসএমএস করে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে প্রথমে বলেছিলেন ২৪ ঘণ্টার মধ্যে দলবদল ঘোষণা করতে হবে। না হলে ক্যাম্প বর্জন করা হবে।
কয়েক মুহূর্ত পরই, ‘২৪ ঘণ্টা না। এই মুহূর্ত থেকেই আমরা অনুশিলন বর্জন করছি।’
খেলোয়াড়দের দলবদল নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছিল তার নিরসন করতে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার খেলোয়াড়দের কাছ থেকে ২ আগস্ট পর্যন্ত সময় নিয়েছিলেন। কিন্তু তার আগেই কেন অনুশিলন বর্জনের সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে বাপ্পি বললেন, ‘মন্ত্রী মহোদয়ও বলেছিলেন ক্লাবগুলোর সাথে আলোচনায় বসবেন। কিন্তু তার কোনো আভাস পাচ্ছি না। আমরা পাঁচ মাস অপেক্ষা করেছি। আমরা ক্লাবগুলোর সাথেও বসেছি তারাও আগ্রহ দেখায় না।’