এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩ আগস্ট
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২২:৫৬
২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩ আগস্ট শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওইদিন সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মোবাইল এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।